বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী, রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড. আবু সাঈদ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।








